ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর নির্বাচিত ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে হৃদরোগে এএসআই আলমগীরের মৃত্যু, শোকের ছায়া কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার নরসিংদীর পুটিয়া ইউনিয়ন বাঁশির উন্নয়ন আমার কর্ম সচিব আলতাফ হোসেন রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের অপরাধ জগতের ত্রাস হিসেবে পরিচিত হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্রসহ ২১টি মামলার আসামি মো. কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।

র‍্যাব-১৫ জানায়, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছে। পরে সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত কলিম উল্লাহ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৫ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা (জিআর নং-৮৭৫/১৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) ছাড়াও হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানায়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর নির্বাচিত

কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

আপডেট সময় : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬