আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এএসআই আলমগীর হোসেন সিদ্দিক (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
তথ্য সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা ব্যারাকের ৩য় তলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
এদিকে, একই দিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
প্রতিনিধির নাম 


















