ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বৃহস্পতিদবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার। আমদানি-রপ্তানি চালু হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দু’দেশের বন্দর এলাকায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। অপরদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার। তবে এ সময়ে পচনশীল পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে। শুধুমাত্র মুমুর্ষ রোগিদের যেতে দেয়া হয়।
¬¬¬
বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার ২৭ এপ্রিল সকাল থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। পাসপোর্টযাত্রীও চলাচল করছে। তবে আগে থেকেই বেনাপোল কাস্টমস ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

আপডেট সময় : ০৬:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬