ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ ২২ মে শুরু হচ্ছে যশোরে তিন দিনব্যাপি বইমেলা বরুড়ায় ডিবি পুলিশ সেজে গরু ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্র ও ডিবির পোশাকসহ গ্রেফতার ৮ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির ঘোষণা প্রাণিসম্পদ মন্ত্রীর যাত্রী নিরাপত্তায় নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয় উখিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:”পরিমাপ পরিমণ্ডলে বিশ্বস্ততা, টেকসই আগামীর নিশ্চয়তা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর উদ্যোগে বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।বিএসটিআই-এর উপপরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসনিন আক্তার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু জাফর।অনুষ্ঠানে বক্তারা ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। তারা বলেন, ভোক্তা ঠকানো রোধ এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে মেট্রোলজির ভূমিকা অপরিহার্য।প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকল ক্ষেত্রে একযোগে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ— এই লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড বজায় রাখতে সঠিক পরিমাপের কোনো বিকল্প নেই। একটি পণ্যের সঠিক ওজন ও পরিমাপ শুধু ক্রেতা-বিক্রেতার আস্থাই বাড়ায় না, এটি অর্থনীতির ভিতকেও মজবুত করে।”

জেলা প্রশাসক বলেন, “বাজারে ওজন ও পরিমাপে কারচুপি রোধে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। কোনো ব্যবসায়ী মিটারে বা ওজন যন্ত্রে কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টেকসই উন্নয়নের জন্য আমাদের পরিমাপে শতভাগ বিশ্বস্ততা নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী কাওছার আহমেদ খান বলেন, “পরিমাপের ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে বিএসটিআই সর্বদা তৎপর রয়েছে। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, সোনার দোকানসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করা বাধ্যতামূলক। আগামীতেও এই নজরদারি আরও জোরদার করা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয়

আপডেট সময় : ০৩:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬