ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ ২২ মে শুরু হচ্ছে যশোরে তিন দিনব্যাপি বইমেলা বরুড়ায় ডিবি পুলিশ সেজে গরু ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্র ও ডিবির পোশাকসহ গ্রেফতার ৮ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির ঘোষণা প্রাণিসম্পদ মন্ত্রীর যাত্রী নিরাপত্তায় নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয় উখিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য

২২ মে শুরু হচ্ছে যশোরে তিন দিনব্যাপি বইমেলা

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: তিন দিনব্যাপী ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা’ আসুন আমরা নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পারি, আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন।

আগামী ২২ থেকে ২৪ মে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২০ মে) দুপুরে যশোর ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আয়োজকরা জানান, উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা যশোরের ট্রেজারি অফিসার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন। তিনি বইমেলার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরে বলেন, মেলাকে যশোরের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত করতে স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি আলোচনা সভা ও সাহিত্য আসরের আয়োজন করা হয়েছে।

আরও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া বিভাগীয় সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্য বিভাগীয় সম্পাদক আলমগীর হোসেন বাবু, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, এসএম মুস্তাফিজুর রহমান কবির, হাবিবুর রহমান রুবেল প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার

২২ মে শুরু হচ্ছে যশোরে তিন দিনব্যাপি বইমেলা

আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬