ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিবওয়াহিদু আলম চৌধুরী পিবলু কুমিল্লায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। দুপুর আনুমানিক ১টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা কাপড়ে মোড়ানো তিনটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬