পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটিয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোকএটাই আমাদের প্রত্যাশা। তিনি আরোও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিলে তবেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু বলেন,কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন থাকতে হবে। কুরবানীর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও বিভিন্ন রোগব্যাধির আশঙ্কা তৈরি হয়। তাই সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। ঈদ মোবারক।
প্রতিনিধির নাম 


















