ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে আরাকান আর্মির গুলিতে আহত রোহিঙ্গা, বিজিবির সহায়তায় হাসপাতালে ভর্তি বিচারহীনতার আড়ালে আর কত নিষ্পাপ শৈশব কাঁদবে? বরুড়ায় ৬ বছরের শিশু ধর্ষনকারী হারুন কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন । কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ ফরিদপুরে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কাল গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী’র বিজিসি ট্রাস্টে অপারেশন: দোয়া প্রার্থনা

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে শনিবার (৬ জুন ২০২৬) নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট থেকে র‍্যালি শুরু হয়ে এলজিইডি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদার করতে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। মশক নিধন ও পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতাই এডিস মশার বংশবিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় পানি জমতে দেওয়া যাবে না।

জেলা প্রশাসন প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মওলানা মাইনুদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে আরাকান আর্মির গুলিতে আহত রোহিঙ্গা, বিজিবির সহায়তায় হাসপাতালে ভর্তি

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬