ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস সাত বাংলাদেশী জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ​নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবির বলি হয়েছেন শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূ। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা অজুহাতে তাঁর বোনের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। গত রবিবার রাতে তাঁকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারপিট করা হয়। মারধরের একপর্যায়ে শিল্পি বেগমের মৃত্যু হলে ঘাতক স্বামী লাশটি গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী ইকবাল সিকদার পলাতক থাকলেও, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার হতভাগা শিল্পি বেগম তিন সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মা হারিয়ে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট সময় : ০৭:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬