ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস সাত বাংলাদেশী জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ​নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন হলো “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬”। Climate Resilient Campus Initiative এর আওতায় উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এবং লজিক অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আট দিনব্যাপী এ উৎসব চলবে।

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উৎসবের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ ও বিশ্লেষণী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজনের ভূমিকার প্রশংসা করে বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জকে “প্রাচ্যের ডান্ডি” হিসেবে শিক্ষা ও মেধাচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় একটি বিতর্ক কর্মশালা। কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক অংশ নেন।

আয়োজকরা জানান, ৮ দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট পদ্ধতিতে নির্বাচিত শ্রেষ্ঠ দুটি দল আগামী ২ জুন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে।

প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরীই নয়, শিক্ষা, মেধা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই “বিতর্ক উৎসব ২০২৬” নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে নারায়ণগঞ্জের ঐতিহ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

আপডেট সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬