নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিটে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া-কাঞ্চনগামী সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের উত্তর দিকে প্রায় ২০০ মিটার দূরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এমভি এনডিই-১৯ জাহাজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. নুরুল ইসলাম (৪০)।তিনি ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের নুরনীয়া (হাফেজ বাড়ি পূর্বপাড়া) এলাকার মৃত নুর নবী ও মৃত রেজিয়া বেগমের ছেলে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ডিবির অভিযানে ১,৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















