ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে আজ সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এই সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের প্রেক্ষিতে দলের মহাসচিব ডা. কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে এই প্রতিনিধি দল সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, নয়াগণতান্ত্রিক পার্টির ৫ সদস্যের এই শীর্ষ প্রতিনিধি দলে রয়েছেন— দলের চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, মহাসচিব ডা. কাজী ইমরুল কায়েস, সহসভাপতি তৌহিদুল হক সজিব, ঢাকা মহানগর সভাপতি মহসীন হোসেন নয়ন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আলিম খন্দকার। সাক্ষাতটির বিষয়ে নয়াগণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ জানান, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। একই সাথে এই বৈঠক আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।  এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সাথে নয়াগণতান্ত্রিক পার্টির এই সাক্ষাৎকে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারা এবং সৌজন্য রাজনীতির একটি অনুকরণীয় ও চমৎকার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

আপডেট সময় : ০১:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬