ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি রায়হান কবির পটিয়ার  শোভনদন্ডীতে খরনা খালের পানি প্রবাহ কৃষকের জমি দিয়ে: দিশেহারা কৃষক পরিবার নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত

নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

​এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ​নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।

​রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ঋতু নিয়ে লেখা কালজয়ী গান, কবিতা ও সাহিত্যের নান্দনিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

​বক্তব্যে অতিথিবৃন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশালতা ও বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তারা বলেন, নজরুলের গানে ও কবিতায় বর্ষার যে অনবদ্য রূপ ফুটে উঠেছে, তা আমাদের বাংলা সংস্কৃতির অন্যতম সম্পদ। নজরুল বর্ষের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক ও সংগ্রামী চেতনাকে আরও বেগবান করবে।

​অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলের বর্ষা বিষয়ক গানের সুরেলা পরিবেশনা ও আবৃত্তি উপস্থিত দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত

আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬