ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  ন্যায়বিচার ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি রায়হান কবির পটিয়ার  শোভনদন্ডীতে খরনা খালের পানি প্রবাহ কৃষকের জমি দিয়ে: দিশেহারা কৃষক পরিবার

দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুস সাত্তার রণি  সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দু

মেয়ে ও দলীয় নেতা কর্মীসহ  অনেক গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা  মঙ্গলবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টারহাট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজায় জাতীয় পার্টি কেন্দ্রীয়, চট্টগ্রাম নগর জাতীয় পার্টি, চট্টগ্রাম দক্ষিণ  জেলা, উওর জেলা সহ বিভিন্ন উপজেলার জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক ছাড়াও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া সংগঠনের হাজার কর্মী সমর্থক অংশ গ্রহণ করে। জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুস সাত্তার রণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক আবু তাহের, দক্ষিণ জেলার আহবায়ক মুহাম্মদ নুরুচ্ছফা সরকার, কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান আমান, আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন ফারুকী,কাজী খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা
রফিক আহমদ চেয়ারম্যান, মনির চেয়ারম্যান, ডাক্তার খোরশেদ আলম, নুরুল ইসলাম, মোস্তাক আহমদ জাহাঙ্গীর মেম্বার সহ জাতীয় পার্টি জেলা, উপজেলা পৌরসভা, জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পাটি, জাতীয় তরুণ পাটি, পল্লী বন্ধু পরিষদ, জাতীয় মহিলা পার্টি নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য আব্দুস সাক্তার রনি জাতীয় পার্টি প্রতিষ্টা লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এরশাদের আদর্শের সৈনিক হিসেবে জাতীয় পার্টিকে শক্তি শালী করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন এমনকি এরশাদ মুক্তি আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে অকুতোভয় সৈনিক ছিলেন।  তিনি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে ব্যাপক ভোট পান, তার ব্যাপক জনপ্রিয়তা ছিল আনোয়ারা- কর্ণফুলী আসনে।  এমনই একজন জাতীয় পার্টি নিবেদিত নেতা হারিয়ে জাতীয় পার্টি নেতৃবৃন্দ শোকে মাতম এমন মন্তব্য করেন আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, তিনি মরহুম বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুম আবদুস সাত্তার রনি কে জান্নাতুন ফেরদৌস নসিব দান করুন আমিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক

আপডেট সময় : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬