ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ১৮ জনের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ মানবিক ডিসির গণশুনানিতে বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা উখিয়ায় রোহিঙ্গা যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি ৮ এপিবিএনের সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা ও কঠোর নির্দেশনা গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  ন্যায়বিচার ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া

সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা ও কঠোর নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ; নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ফার্মেসিকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীন। বুধবার ২২ জুলাই বিকাল তিনটার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ায় মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং এর পাশেই অবস্থিত তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উদ্দীনের সঙ্গে ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা ও কঠোর নির্দেশনা

আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬