ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং আরেকজন ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) ঈদগাঁও থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সিরাজুল ইসলাম ইছাখালী এলাকার বাসিন্দা। তিনি চেক ডিজঅনার ও প্রতারণাসহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মো. জসিম উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের দেওয়া ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে নুরুল হুদা ভূমি আইন ও জালিয়াতি-সংক্রান্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশ ভবিষ্যতেও একই ধরনের অভিযান জোরদার করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬