ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ ২৩টি মামলার পলাতক আসামি, সমিতিপাড়া এলাকার কুখ্যাত ডাকাত দলনেতা ও চরমপন্থী সন্ত্রাসী নুরুল কাদের প্রকাশ নুর কাদের (৩৭)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তার বিরুদ্ধে বিভিন্ন আদালত থেকে জারি করা ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নুর কাদের কক্সবাজার সদর থানার উত্তরণ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

গ্রেফতার নুরুল কাদের কক্সবাজার সদর উপজেলার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডা. নুরুল ইসলাম ও ছকিনা বেগমের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুর কাদের দীর্ঘদিন ধরে সমিতিপাড়া ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ২৩টি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের জিরো-টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে

আপডেট সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬