ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















