ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ সদর উপজেলাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় আগামীকাল রোববার জেলার সব সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সদর উপজেলা পরিষদসহ উপজেলার সব ইউনিয়ন পরিষদে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার এ কর্মসূচি পালন করে আসছে সদর উপজেলা প্রশাসন।

একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা গঠনের লক্ষ্যে আগামীকাল জেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির জন্য উদ্বুদ্ধকরণ সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির জন্য স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই নারায়ণগঞ্জ আমাদের। তাই আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। আমার বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে বাস্তবায়ন করতে পারব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা আজ থেকেই সদর উপজেলার সমস্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছি এবং প্রস্তুতিমূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করেছি।

স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ অচিরেই পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে রূপ নেবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬