ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে জেলাজুড়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় আগামীকাল রবিবার জেলার সকল সরকারি অফিসে একযুগে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সহ জেলার সকল উপজেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার নারায়ণগঞ্জের সকল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতিমূলক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার নারায়ণগঞ্জের সকল উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে আসছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই নারায়ণগঞ্জ আমাদের। তাই আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। আমার বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে বাস্তবায়ন করতে পারব।

তিনি আরো বলেন, জেলার সকল উপজেলা কে পরিচ্ছন্ন উপজেলা গঠনের লক্ষ্যে আগামীকাল থেকে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে সচেতনতা তৈরির জন্য উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির জন্য স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ অচিরেই পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে পরিচিতি পাবে।তার এই কার্যক্রমকে নারায়ণগঞ্জ জেলাবাসি সাধুবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই কার্যক্রমের কারণে সর্বমহলই জেলা প্রশাসকের প্রশংসার জোয়ার বইছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৩:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬