ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ যশোর মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম: সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের আমানত হয়েছে ১২ হাজার কোটি টাকার বেশি; যা বিগত ছয় মাসে প্রায় ১৩শ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি এবং ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ৬২৭ কোটি টাকা। ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

এসবিএসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, গত কয়েক বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকে কোনো তারল্য সংকট সৃষ্টি হয়নি এবং গ্রাহকরা নির্বিঘ্নে তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পেরেছেন।

তিনি আরো বলেন, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে ব্যাংকের আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জিত হয়েছে এবং ব্যাংকটিকে একটি শক্ত ভিত গড়া সম্ভব হয়েছে। এসবিএসি ব্যাংকের পর্ষদ সুশাসন, ব্যাংকিং বিধি-বিধান পরিপালন, কৌশলগত পরিকল্পনা এবং আমানতকারীদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, একেএম দেলাওয়ার হুসেন, ইমরুল আনোয়ার, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের আমানত হয়েছে ১২ হাজার কোটি টাকার বেশি; যা বিগত ছয় মাসে প্রায় ১৩শ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি এবং ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ৬২৭ কোটি টাকা। ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুল কবীর বলেন, এসবিএসি ব্যাংক হবে সবার ব্যাংক। আমরা উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি, দেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। এ জন্য কৃষি, এসএমই, নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিচ্ছি। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও সমান গুরুত্বারোপ করেছি। একইসঙ্গে এসবিএসি ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল পরিসেবা তরান্বিত করা এবং শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ের পরিসর বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি জানান, এসবিএসসি ব্যাংকের প্রধান লক্ষ্য খেলাপিঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা। এ জন্য মানসম্মত গ্রাহক নির্বাচন করা ও ঋণ আদায় ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬