ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ব্যানারে বিক্ষুব্ধ নাগরিকরা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান ও এ-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, শ্রমিক নেতা মাহমুদুর রহমানসহ বিভিন্ন এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতারা।

সভায় বক্তারা বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন, ডিজিটাল ব্যবস্থা ও আধুনিকায়নের আড়ালে এ পদ্ধতির কারণে সাধারণ গ্রাহককে কারিগরি জটিলতা, ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, এ বিষয়ে এর আগে একাধিকবার মানববন্ধন করা হয়েছে এবং ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে। তারা সতর্ক করে বলেন, গণশুনানি ছাড়া জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জে গণঅসন্তোষ সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে ডিপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬