ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ২৪ নম্বর লেদা শরণার্থী ক্যাম্পের ই (এলএমএস) ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএনের লেদা এপিবিএন ক্যাম্প সূত্র জানায়, এসআই (নিরস্ত্র) শহিদ আলমের নেতৃত্বে দিবাকালীন টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কয়েকজন রোহিঙ্গা মাদক সেবন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাইফুল ইসলাম (১৯) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলামের পিতা আব্দু শুক্কুর। তিনি ক্যাম্প-২৪-এর ই (এলএমএস) ব্লকের বাসিন্দা (এফসিএন-২৬১৩৫৭)।

পরে রাত আনুমানিক ১০টার দিকে তাকে ক্যাম্প-২৪ সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান (সিনিয়র সহকারী সচিব) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা ভঙ্গের দায়ে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় লেদা এপিবিএন ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি নং-৫৭৯, তারিখ: ২৭ জুলাই ২০২৬) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাজাপ্রাপ্ত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬