ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, ৬ মামলার আসামিসহ আটক ২ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় এক হাত ও এক পা হারিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন শেষে মৃত্যুবরণকারী ইসরাফিলের রেখে যাওয়া চার কন্যা সন্তানের লেখাপড়ার সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন, পটিয়া।

শনিবার (১ আগস্ট) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার গুচ্ছগ্রামে ইসরাফিলের বাড়িতে গিয়ে তার বড় মেয়ে ইয়াছমিন আক্তারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর, সিনিয়র সহ-সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু পটিয়া প্রতিনিধি আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম এবং সাইফুল্লাহ আলম সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবতার বন্ধনের অন্যতম লক্ষ্য। ইসরাফিলের মৃত্যুর পর তার চার কন্যা সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।

তাদের শিক্ষা যেন আর্থিক সংকটের কারণে বন্ধ না হয়ে যায়, সে লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, একটি শিশুর শিক্ষার দায়িত্ব শুধু পরিবারের নয়, সমাজেরও। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে এসব অসহায় পরিবারের সন্তানরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। মানবতার বন্ধন ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং অসহায় মানুষের পাশে থেকে সমাজকল্যাণে কাজ করে যাবে।

এ সময় ইসরাফিলের পরিবারের সদস্যরা মানবতার বন্ধনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬