ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে  ফতুল্লা থানায় অভিযোগ মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, ৬ মামলার আসামিসহ আটক ২ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি

ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে  ফতুল্লা থানায় অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ফতুল্লায় বিয়ের অনুষ্ঠান ভেঙে দেওয়ার চেষ্টা, দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, হুমকি ও ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাহমুদুল হাসান হৃদয়।

অভিযোগকারী মাহমুদুল হাসান হৃদয় (৩৮) ফতুল্লার হোসাইনীনগর, কাশিপুর কলেজ রোডের বাসিন্দা। তিনি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, তার ছোট ভাই রিফাত হোসেন (২৩), রিফাতের স্ত্রী নিলা আক্তার (২০), নিলার বড় ভাই শুভ (২৮) ও মা মোছা. হেলেনা বেগম (৪৮) দীর্ঘদিন ধরে তার পিতা-মাতা ও পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ ও অশান্তি সৃষ্টি করে আসছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ব্যবসা করার জন্য তার বাবা রিফাত হোসেনকে নগদ ১০ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু রিফাত সেই টাকা দিয়ে ব্যবসা না করে অভিযোগে উল্লিখিত অন্য আসামিদের নিয়ে খরচ করে ফেলেন। বর্তমানে তারা পুনরায় পিতা-মাতার কাছে আরও ১০ লাখ টাকা দাবি করে আসছেন।

মাহমুদুল হাসান হৃদয়ের অভিযোগ অনুযায়ী, গত ২২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার মেয়ে ইসরাত জাহান ইয়ানুরের (১৮) বিয়ের অনুষ্ঠান চলাকালীন শুভ ও হেলেনা বেগমের প্ররোচনায় নিলা আক্তার ও রিফাত হোসেন অকারণে ঝগড়া করে অনুষ্ঠান ভেঙে দেওয়ার চেষ্টা করেন।

এরপর গত ২৩ জুলাই রাত ১টার দিকে রিফাত হোসেন ৫-৭ জনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে বলা হয়।

শুধু তাই নয়, অভিযোগকারীর দাবি, বিবাদীরা  ফেসবুক আইডির লিংক থেকে নিয়মিত তার ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ কথা-বার্তা পোস্ট করে সামাজিকভাবে মানহানি করছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে  ফতুল্লা থানায় অভিযোগ

ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে  ফতুল্লা থানায় অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬