ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ সদর উপজেলার এক মাদ্রাসা ছাত্রের শিক্ষাজীবন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। ড্রেস, ব্যাগ ও জুতা না থাকায় সে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যেতে পারছিল না। পরিবারের অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সামর্থ্যও ছিল না তার।

বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ছাত্রের হাতে নতুন স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা তুলে দেওয়া হয়।এবং ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ সময় এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষা সবার অধিকার। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেজন্য সদর উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। এই ছোট ভাইটি নিয়মিত মাদ্রাসায় গিয়ে ভালোভাবে লেখাপড়া করবে এবং একদিন দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে – এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য সদর উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক কারণে ঝরে পড়া রোধে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অন্যান্য অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬