ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে রামগড় বিএনপি,র শ্রদ্ধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জেলার একমাত্র শহীদ মোঃ মজিদ হোসেনকে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র রামগড় উপজেলা শাখার উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা বিএনপির সভাপতি মো জসিম উদ্দিন এর নেতৃত্বে নাকাপার রসুলপুর গ্রামে শহীদ মোঃ মজিদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মোঃ মজিদের আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে রামগড় বিএনপি,র শ্রদ্ধা

আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬