ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার বিশু সরদার উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৬ বিকেল ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি ও এনপিবি নিউজ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন।

এ সময় কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনায় আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ বাদী হয়ে ২৬ জুলাই ২০২৬ পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে মো. বিশু সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত মো. বিশু সরদারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬