ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী কুতুবদিয়ায় ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে রামগড় বিএনপি,র শ্রদ্ধা

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জে গভীর শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয়েছে। দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জের তল্লা নতুন রোড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম , নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ গণসংহতি আন্দোলন নারায়গঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, এনসিপির জেলা ও মহানগর নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থান তরুণ সমাজের আত্মত্যাগ ও অদম্য সাহসের প্রতীক। ছাত্র-জনতার অর্জিত এই ঐতিহাসিক বিজয় আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় মাইলফলক। বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমরা দিনব্যাপি নানা আয়োজনের ব্যবস্থা করেছি। এই রক্তস্নাত বিজয় উদযাপনে আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক ও প্রাণবন্ত করেছে।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল:
চাষাড়াস্থ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মিনি পোলসমূহে জুলাই আন্দোলনের বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে জেলার জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।

জেলা ও উপজেলার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় জেলা ও উপজেলা পর্যায়ের মিলনায়তন ও উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

জেলার সকল সরকারি ও বেসরকারি জাদুঘর বিনা টিকিটে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। একইসঙ্গে বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়।

সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়।

রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। নারায়ণগঞ্জের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সাজানো হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহিদদের আত্মত্যাগকে জাতীয় অগ্রযাত্রার প্রেরণা হিসেবে ধারণ করাই এবারের দিবসের মূল লক্ষ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট সময় : ০৯:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬