ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ৫আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা।

এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬