ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক যশোর বাঘারপাড়ায় মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির যশোরে  রূপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত- ৪ কলাকান্দা ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান সফিকুল ইসলাম  এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। কলাকান্দা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে উখিয়া উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল। র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবুল জান্নাত (৪২) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর (ব্লক সি/৬) বাসিন্দা। তিনি মৃত আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, আবুল জান্নাত উখিয়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা কার্যকর এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬