ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কর্নেল (অবসর) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

৯ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীর নাম ঘোষণা করেন।আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে নির্বাচনে ১১ দলীয় ঐক্যর প্রার্থী অলি আহমদের নাম ঘোষণা করায় রবিবার সন্ধায় পটিয়া পৌরসভা এলডিপি মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড জামাত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন, পৌর এলডিপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, দিদারুল আলম টিপু, খোরশেদ আলম, মোহাম্মদ বেলাল, নুরু সওদাগর, জায়েদুল হক, জসিম সওদাগর, বাবুল, ইব্রাহিম কানুন রশিদ, জামশেদ প্রমুখ। পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ১১ দলীয় জোট সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তাব দিয়ে এ প্রস্তাবে লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপির সন্তোষ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬