ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন: ডিসি জাহিদুল ইসলাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : দিনব্যাপী সাতটি ভেন্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে ৯-৮-২৬ইং রবিবার আগমন উপলক্ষে গৃহীত সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের প্রতিটি দপ্তর অত্যন্ত নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালন করেছে। সাতটি ভেন্যুর প্রতিটি কর্মসূচি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য আমি চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, সফরকালীন নিরাপত্তা, যানজট নিরসন, জনসেবা এবং অতিথি আপ্যায়নসহ প্রতিটি ক্ষেত্রে আন্তঃদপ্তর সমন্বয় ছিল দৃষ্টান্তমূলক। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যে কোনো বৃহৎ আয়োজনও সুন্দরভাবে বাস্তবায়ন সম্ভব।

সাতটি ভেন্যুজুড়ে দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভবিষ্যতেও একই চেতনায় দায়িত্ব পালনের আহ্বান জানান।এবং তিনি আরো বলেন চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন: ডিসি জাহিদুল ইসলাম

আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬