ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস? টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র এক মাস পর উদ্ধার, মুক্তিপণ দিতে হয়নি বোয়ালখালীতে জাতীয় পার্টি নেতা একরামুল হকের মৃত্যুতে আমানসহ দক্ষিণ জেলা জাপা’র শোক প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট বরুড়ায় নিজ খরচে স্পিড ব্রেকারে রং করলেন সাংবাদিক শরীফ উদ্দিন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রস্তুতি সভা সম্পন্ন কক্সবাজারে র‌্যাবের জালে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি সন্ত্রাসী সাদ্দাম হোসেন গ্রেফতার ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

কক্সবাজারে র‌্যাবের জালে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি সন্ত্রাসী সাদ্দাম হোসেন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ (সদর) কক্সবাজারের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানার বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সাদ্দাম হোসেন কক্সবাজার সদর উপজেলার মাটিরতলী শিকদারপাড়া এলাকার দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা সালেহ আহম্মদের ছেলে।

র‌্যাবের দাবি, সাদ্দাম হোসেন কক্সবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ডাকাতির প্রস্তুতি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, অস্ত্র এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা ও দুটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

র‌্যাব-১৫ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, সন্ত্রাস, চরমপন্থা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস?

কক্সবাজারে র‌্যাবের জালে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি সন্ত্রাসী সাদ্দাম হোসেন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬