ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস? টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র এক মাস পর উদ্ধার, মুক্তিপণ দিতে হয়নি বোয়ালখালীতে জাতীয় পার্টি নেতা একরামুল হকের মৃত্যুতে আমানসহ দক্ষিণ জেলা জাপা’র শোক প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট বরুড়ায় নিজ খরচে স্পিড ব্রেকারে রং করলেন সাংবাদিক শরীফ উদ্দিন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রস্তুতি সভা সম্পন্ন কক্সবাজারে র‌্যাবের জালে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি সন্ত্রাসী সাদ্দাম হোসেন গ্রেফতার ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র এক মাস পর উদ্ধার, মুক্তিপণ দিতে হয়নি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অপহরণের শিকার দুই মাদ্রাসাছাত্রকে প্রায় এক মাস পর বিনা মুক্তিপণে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে শহীদুল (১৩) ও শফিকুল (১১)। তারা থাইংখালী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ অজ্ঞাত পরিচয়ের অপহরণকারীরা দুই শিশুকে অপহরণ করে। এরপর থেকে তাদের উদ্ধারে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসছিল।

অবশেষে মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুই শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যমতে, তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ পরিশোধ করতে হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস?

উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র এক মাস পর উদ্ধার, মুক্তিপণ দিতে হয়নি

আপডেট সময় : ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬