ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে ভবিষ্যতে হতে চান খ্যাতিমান ও মানবিক চিকিৎসক নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস? টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক

টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে ভবিষ্যতে হতে চান খ্যাতিমান ও মানবিক চিকিৎসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার,গোপালগঞ্জ: এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ অসাধারণ ফলাফল অর্জন করে টুঙ্গিপাড়া উপজেলার শিক্ষাঙ্গনে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মেধাবী শিক্ষার্থী দিশা পাল। বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস (A+) অর্জনের পাশাপাশি তিনি টুঙ্গিপাড়া উপজেলার সব বিদ্যালয়ের মধ্যে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করেছেন।

দিশা পাল টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তার এই অসামান্য সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। একই সঙ্গে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে গর্ব ও উৎসবের আবহ।

দিশা পালের বাবা বিভূতি পাল টুঙ্গিপাড়ার তারাইল আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মা মনা রানী মণ্ডল পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষিত ও শিক্ষক পরিবারে বেড়ে ওঠা দিশা ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি ছিলেন অত্যন্ত মনোযোগী ও অধ্যবসায়ী।

দিশার এমন সাফল্যের পেছনে রয়েছে তার নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা। পরীক্ষার ফল প্রকাশের পর তার সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্বজনদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিশা পাল জানান, বড় হয়ে তিনি একজন খ্যাতিমান ও মানবিক চিকিৎসক হতে চান। চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের জন্য কাজ করাই তার স্বপ্ন।

দিশার এই কৃতিত্ব শুধু তার পরিবার ও বিদ্যালয়ের জন্যই নয়, বরং টুঙ্গিপাড়া উপজেলার জন্যও গর্বের বিষয়। তার সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন শিক্ষক ও স্থানীয়রা।

মেধা, অধ্যবসায় ও স্বপ্নকে সঙ্গী করে দিশা পালের এই সাফল্যের পথচলা আরও দীর্ঘ হোক—এমন প্রত্যাশা সবার। ভবিষ্যতে একজন খ্যাতিমান ও মানবিক চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, এটাই এখন তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে ভবিষ্যতে হতে চান খ্যাতিমান ও মানবিক চিকিৎসক

আপডেট সময় : ১১:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬