ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসা মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত যশোর জেলাকে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, ​অপরাধীদের কড়া বার্তা টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চুরির মামলার এক এজাহারভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের চাকমারকুল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্প-২১ এর এ/২ ব্লকে অভিযান চালিয়ে মো. ইসমাঈল (১৯) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ এপিবিএন সূত্র জানায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/১ ব্লকের ব্লক মাঝি মো. রফিকের বসতঘরে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা চুরি করে প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং ১৫ হাজার টাকা নগদ নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে টেকনাফ থানায় ১২ আগস্ট মামলা (নং-৫০) দায়ের করা হয়।

মামলার তদন্তে বাদীর সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে টেকনাফ থানার জিআর নং-৬৬১, পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় মামলা রয়েছে।

এপিবিএন জানায়, ঘটনাটি ক্যাম্প ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬