ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বরুড়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু পটিয়ায় ফুলকলির ইটিপির অগ্রগতিতে সন্তোষ, দ্রুত কাজ শেষের নির্দেশ এমপি এনামুল হক এনাম নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার নাপমুরা পাড়া গ্রামের আঃ গফুরের ছেলে মো. রাসেল (২০)। তার কাছ থেকে একটি পোটলায় থাকা ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত থেকে ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

একই রাতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল একই এলাকার শাকেরের ঘেরে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি একটি পোটলা ফেলে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে ওই পোটলা থেকে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬