ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এ সময় অধিকাংশ দেশীয় মাছ প্রজনন মৌসুমে থাকে। তাই নদী, খাল, বিল, পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয় থেকে মা মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলার সিআইজি ও নন-সিআইজি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬