ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী শরীফ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি কামরুজ্জামান কামাল সরকার নিষ্ঠা, সততা ও মানবিকতায় অনন্যও দায়িত্ব পালনে প্রশংসিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা নাজির কামরুল ইসলাম নানান অপকর্মের হোতা করিম-মমতাজ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোর বসুন্দিয়ায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই

যশোর বসুন্দিয়ায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক মাকসুদুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত এবং সেখানে ব্যক্তিগতভাবে প্রাইভেট টিউশনও করান।

দাবি, গত ১১ আগস্ট প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন মাকসুদুর রহমান। বিষয়টি জানতে পেরে ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সামনে লিখিত অভিযোগ দেন এবং ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজনীল আনোয়ার বলেন, এক অভিভাবক দম্পতি তাদের মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক অভিযোগ স্বীকার করেছেন বলেও আমাদের কাছে জানানো হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে কোনো ম্যানেজিং কমিটি না থাকায় জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে তাকে সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজুল হক মিল্টন বলেন, অভিযোগের বিষয়টি জানার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মাকসুদুর রহমান বলেন, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি সম্পূর্ণ নির্দোষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন

যশোর বসুন্দিয়ায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় : ০২:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬