পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যেগে প্রতি বছরের ন্যায় এবারো জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট ২০২৬ জুমাবার অনুষ্ঠিত হবে।
জুলুছটি চক্রশালা বাইপাস চত্ত্বর থেকে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত, মিলাদ কেয়াম, জুমার নামাজ আদায় ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। এতে ছদারত করবেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ) ও দরবারের নায়েব সাজ্জাদানশীন শাহছুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।
উক্ত জুলুছ সফল করার জন্য গতকাল এক মতবিনিময় সভা পটিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)। জুলুছ কমিটির আহবায়ক নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও আবু তৈয়বের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আবুল কালাম মেম্বার, ডাঃ মোঃ হোসেন, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, মোঃ সেলিম, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, মোঃ রাসেল, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক, সাইদুল ইসলাম টুটুল, সাকিব উদ্দিন, জিয়া উদ্দিন এরশাদ, সাকের উল্লাহ, নেয়ামত উল্লাহ ও হেলাল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা জুলুছ সফল করার জন্য সকল আশেকে রাসুল (দঃ) এর প্রতি আহবান জানিয়েছেন।
প্রতিনিধির নাম 


















