ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে নুরুল আলম বেনাপোলে ভারতের  ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি টেকনাফ সাবরাংয়ে আইনশৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময় যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তি আটক বরুড়া থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী  সাংবাদিক সম্মাননা স্মারক  পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — মতলব উত্তর ওসি কামরুল হাসান

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী  সাংবাদিক সম্মাননা স্মারক  পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : সাংবাদিকদের অধিকার, পেশাগত সুরক্ষা ও কল্যাণে কাজ করা ঐতিহ্যবাহী সংগঠন “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, এমপি।

রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩য় তলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  প্রথম পর্বের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের  উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, এমপি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য ও গুণীজন সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধক হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, এমপি’ ও দ্বিতীয় পর্বের  প্রধান অতিথি  সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় জরুরি মিটিং এর  কারণে তারা  উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক আজকের নীর বাংলা_ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক ভোরের সময়_ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যম আইবিএন-এর বাংলাদেশ ডেপুটি ব্যুরো চিফ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ কে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক সম্মাননা  ক্রেস্ট প্রদান করা হয়।

তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, এমপি।

সম্মাননা পেয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন বিগত ৫ বছর ধরে সাংবাদিকদের পাশে থেকে যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব তালুকদার রুমী, এলএল.বি, এলএল.এম।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও পেশাগত ঝুঁকি বেড়েছে। এমন বাস্তবতায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতো সংগঠনের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। তারা সাংবাদিকদের আইনি সহায়তা, আর্থিক কল্যাণ ও পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী  সাংবাদিক সম্মাননা স্মারক  পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬