ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকট, অতিথি শিক্ষকে চলছে ব্যবসা শিক্ষা শাখা কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক বরুড়ার কৃতী চিকিৎসক এবার চট্টগ্রামের সিভিল সার্জন, দায়িত্ব পেলেন ডা. সাজেদুর রহমান যশোর ২৫০ শয্যা হাসপাতালে অজ্ঞান পার্টি-চোর চক্রের ফাঁদে রোগী-স্বজন উখিয়ায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৭-৮ চোরাকারবারি টেকনাফে হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও; প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা! ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজার উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করা হলে পেছনের সিটে থাকা দুই যাত্রীর একটি চটের ব্যাগ নিয়ে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি ওই ব্যাগে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটি তল্লাশি করে ৫০ বোতল ফেয়ারডাইল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়ার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা, বর্তমানে টেকনাফের উলুবুনিয়া রাস্তার মাথা এলাকার রাফিয়া বেগম (২৮)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত। র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম শেষে উদ্ধার করা মাদকসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকট, অতিথি শিক্ষকে চলছে ব্যবসা শিক্ষা শাখা

কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬