ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” বালুর গদির উদ্বোধন রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত, সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় যুবদল নেতা কামাল ও নোয়াখালী ফোরামের সৌজন্য সাক্ষাৎ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে নিয়ে কুরুচিপূর্ণ মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস টেকনাফে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার বরুড়ার কৃতী সন্তান মোরতাজুল করিম খন্দকার বাদরু হলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান

রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত, সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী,সৌদি আরব:সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম—বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি অভিজাত রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁনের সভাপতিত্বে এবং বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন আনন্দ টিভির সৌদি আরব প্রতিনিধি আকন্দ ভুবন, বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, একুশে টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া এবং এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম। এছাড়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মাহদি আমিন ও সানাউল্লাহ আপন তাজ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম বিন মিশালকে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম—বাপ্রসাফের সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এ ছাড়া পরপর দুটি সভায় অনুপস্থিত থাকা সদস্যদের বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সভায় নিয়মিত উপস্থিত সদস্যদের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে মনোনীত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসী সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত, সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬