ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ লাবণী সৈকতে পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার শার্শায় আদালতের আইন অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসতভিটা দখল বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয় : স্পিকার

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদ ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা মদ, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬