ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’ ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক: রুহুল কবির রিজভী ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

টেকনাফ নয়াপাড়ায় জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আসামি মো. উল্লাহ (৩৬)। তিনি মো. হোছনের ছেলে এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি, শেড নম্বর ৮৮০-এর ৩ ও ৪ নম্বর কক্ষে বসবাস করেন।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিজ বাসায় অবস্থান করছে—এমন তথ্য পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) কানন চৌধুরীকে বিষয়টি অবহিত করা হয়। পরে দিবাকালীন মোবাইল ডিউটি পার্টি ও এসআই (নিঃ) আজিজুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. উল্লাহকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় জিআর-১৬৮/১১ নম্বর মামলা রয়েছে। এ মামলায় প্রসেস নম্বর ৯৩৭৪/২১।

পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’

টেকনাফ নয়াপাড়ায় জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬