মনির হোসেন,যশোর প্রতিনিধি: বিশেষ উৎসাহ আর উদ্দীপনায় শেষ হয়েছে প্রেসক্লাব যশোরের নির্বাচন। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকাল ৩টা পর্যন্ত।
পরে বিকেল সাড়ে ৩ টা থেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হয়। ভোটে সভাপতি পদে দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বী জুয়েল মৃধা ২৯ ও ওয়াহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিয়জীহয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
সদস্য ছয়টি পদে শহিদ জয় ৯৬, তৌহিদ জামান ৫৯, রফিকুল ইসলাম ৯২, মুরশিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিন্টু ৮১, এসএম সোহেল ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দুই প্রতিদ্বন্দী আব্দুল ওহাব মুকুল ৪৮ এবং , সাফিক সায়ীদ পেয়েছেন ৫৪ ভোট ।
এছাড়া বিনা সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী।কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রতিনিধির নাম 


















