ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২ উখিয়া-টেকনাফ সীমান্তে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ বরুড়ায় ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধা মা, থানায় মায়ের অভিযোগ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: একজন অসহায় গ্রাম পুলিশের আবেদনে সাড়া দিয়ে তার ১৯ বছরের শারীরিক প্রতিবন্ধী সন্তানকে হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

জানা যায়, কাশীপুর ইউনিয়ন পরিষদের মহিলা গ্রাম পুলিশ সানজিদা জাহান তার প্রতিবন্ধী সন্তানের জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার স্বামী নেই, দুই সন্তান নিয়ে তিনি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। বড় ছেলেটি (বয়স ১৯) জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় চলাফেরা করতে পারে না। তার নিজের স্বল্প বেতনে পরিবার চালিয়ে হুইল চেয়ার কেনা তার পক্ষে অসম্ভব। ছোট ছেলে ১০ম শ্রেণিতে পড়াশোনা করছে।

বিষয়টি কাশীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ সুপারিশ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর পাঠান।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

বৃহস্পতিবার ১৭সেপ্টম্বর সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে সানজিদা জাহানের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন তাহলে একজন, সরকারি কর্মচারী হিসেবে গ্রাম পুলিশরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত সানজিদা জাহান বলেন, আমার ছেলেটা এতদিন ঘরেই পড়ে থাকতো। এখন সে বাইরের আলো দেখতে পাবে। ইউএনও স্যার ও চেয়ারম্যান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬