ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সিদ্ধিরগঞ্জে অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলা বেনাপোলে পৌর এলাকা এক অজ্ঞাত নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন না। এলাকার কেউ তার পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেননি। স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার বিকেলে খোলা মাঠে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তার দাফনের ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়দের সমন্বয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। মৃত নারীর হাতের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬