ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে চনপাড়া পুলিশ ক্যাম্প। চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা গ্রামের বাসিন্দা জাকির হোসেন একটি কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর গ্যারেজে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাতেন একই এলাকার সাফি উদ্দিনের ছেলে সাকিব।

গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অটোরিকশাটি ধোয়ার কথা বলে গ্যারেজ থেকে নিয়ে যান চালক সাকিব। পরে নির্ধারিত সময়ে গাড়িটি গ্যারেজে ফিরে না আসায় গ্যারেজের মালিক জাকির হোসেনকে বিষয়টি জানান সংশ্লিষ্টরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান না পেয়ে তিনি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় মামলা নম্বর ৪৬(৯)২৬ রুজু করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ প্রযুক্তির সহায়তায় সাকিবকে শনাক্ত করে গ্রেফতার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়াপাড়া এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

আপডেট সময় : ০৯:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬